কলমতেজীতে নিভলো, নতুন আগুন শাপলার বিলে

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৬:৩১ পিএম

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী এলাকার টেপারখালের বনাঞ্চলে লাগা আগুন নিভেছে। তবে নতুন করে ওই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে শাপলার বিল এলাকায় আগুনের খবর পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্য, দুপুর সোয়া দুইটায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নেভাতে রওনা হয়েছে আলাদা পাঁচটি টিম।

রোববার (২৩ মার্চ) সকালে ওই এলাকায় ধোঁয়া দেখে এলাকাবাসী বন বিভাগে খবর দেয়। তৎক্ষণিকভাবে বনরক্ষীরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার লাইন কাটা শুরু করেছে।

এদিকে বনবিভাগ আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। প্রকৃত ঘটনা জানতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। 

বনবিভাগ সূত্র জানায়, রোববার সকালের মধ্যেই বনবিভাগ, ফায়ার সার্ভিসের শরণখোলা, মোড়েলগঞ্জ ও বাগেরহাটের তিনটি টিম, ভিটিআরটি টিম, টাইগার টিম ও এলাকাবাসী সহযোগিতায় কোস্ট গার্ডের কারিগরি সাপোর্ট নিয়ে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়েছে। দুপুর সোয়া ১২টায় আনুষ্ঠানিকভাবে আগুন নেভানোর কাজ শেষ করার ঘোষণা দেওয়া হয়। 

সূত্রটি জানায়, সমাপ্ত ঘোষণা দেওয়ার পরপরই ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরের শাপলার বিলে আগুনের খবর আসে।  

ধানসাগর বন সংলগ্ন এলাকার সাবেক ইউপি সদস্য মো. পান্না মিয়া জানান,  রোববার সকাল ১০টার দিকে ধানসাগর স্টেশন ও গুলিশাখালী টহল ফাঁড়ির মধ্যবর্তী শাপলা বিলের বনাঞ্চলে ধোঁয়া দেখা যায়। ঘটনাস্থলটি লোকালয় থেকে তিন কিলোমিটার গভীর বন এলাকায়। তাৎক্ষণিকভাবে খবরটি বনবিভাগের নজরে আনে। এর পরপরই শাপলার বিলের দিকে রওনা হন ডিএফও (পূর্ব) ও ধানসাগর স্টেশন কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা। 

শাপলার বিল সংলগ্ন লোকালয়ের একাধিক ব্যক্তি ও বনবিভাগ সূত্র দুপুর সোয় দুইটায় জানায়, ওই বিলের আগুন দাউ দাউ জ্বলছে এবং তা ছড়িয়ে ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। 

পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম জানান, কলমতেজী এলাকায় আগুনে বনভূমির আনুমানিক তিন থেকে চার একর জমির গাছপালা পুড়ে গেছে। তবে টাকার অংকে এর পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। 

তিনি জানান, কলমতেজীর আগুনের ঘটনা তদন্তে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ)  দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এবং ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস ও কলমতেজী ফরেস্ট  টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শাপলার বিলের আগুনের বিষয়ে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দ্বীপেন চন্দ্র দাস জানান, ওই এলাকায় ডিএফও স্যারসহ আমরা ঘটনাস্থলে আছি। তবে শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, চিতলমারী ও বাগেরহাটের আলাদা পাঁচ টিম ঘটনাস্থলের দিকে ইতিমধ্যে রওয়ানা হয়েছে। পানি সঙ্কটের কারণে আগুন নেভানোর কাজ এখনও (দুপুর ২.১৫ মি.) শুরু করা সম্ভব হয়নি। 

স্থানীয়রা জানান, ঘটনাস্থল দুটির কাছাকাছি এলাকা আমুরবুনিয়া এলাকার বনে গত বছরের চার মে আগুনের ঘটনা ঘটেছিল। এভাবে প্রতিবছর আগুনের ঘটনা ঘটছে। কিন্তু রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর