মারাত্মক ক্ষয়ক্ষতির পরও পাল্টা আঘাতে সক্ষম হামাস

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৯:৪৯ পিএম

চলতি সপ্তাহে গাজায় পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের একের পর এক বিমান হামলায় গাজা সরকারের প্রধানসহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে, বিশ্লেষকদের দাবি, মারাত্মক ক্ষয়ক্ষতি সহ্য করেও পাল্টা আক্রমণ ও গাজা পরিচালনার সক্ষমতা রয়েছে হামাসের মধ্যে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। 

ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রতিবারই নিজেদের যুদ্ধ পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনে হামাস। গেল অক্টোবরে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর নতুন কাউকে বাছাই করার পরিবর্তে পরিষদের মাধ্যমে দিকনির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গোষ্ঠীটি। 

পাশাপাশি, ইসরাইলের হামলার জন্য রকেট ব্যবহারের বদলে আবারও গেরিলা হামলার দিকে ঝুঁকছে তারা। সামনের দিনগুলোতে আরও বৃহৎ সামরিক অভিযানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তেল আবিবের বিভিন্ন বক্তব্যে। সেক্ষেত্রে ইসরাইলি নজরদারি এড়াতে যন্ত্রের বদলে মানুষের মাধ্যমে বার্তা আদান-প্রদান করছে হামাস। 

প্রায় ১৫ মাসের যুদ্ধের পর গেলো ১৯ জানুয়ারি গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে, গেলো মঙ্গলবার ইসরাইলের হামলায় হামাসের ডি ফ্যাক্টো গভর্নমেন্ট প্রধান এসসাম আদ্দালীইস এবং নিরাপত্তা প্রধান মাহমুদ আবু ওয়াতফা নিহত হয়েছেন। 

এই সহিংসতার মাত্রা আরও বৃদ্ধি পেলে আবারও যুদ্ধ শুরু হবে। ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে দাবি বিশ্লেষকদের। তবে, সম্ভাব্য সেই সংঘর্ষের সময়সীমা এবং যুদ্ধপরবর্তী গাজার অবস্থা নির্ভর করবে ইসরাইলি হামলা সহ্য করে হামাসের টিকে থাকার ক্ষমতার ওপর।

এদিকে, শুরু থেকেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন, হামাসের সামরিক শক্তি নিশ্চিহ্ন এবং শাসনক্ষমতা ধ্বংস করা তাদের একমাত্র লক্ষ্য। তবে, বিশ্লেষকরা বলছেন, ইসরাইলের ক্রমাগত হামলার কারণে হামলা অনেকটাই দুর্বল হলেও, তারা এখনও শক্তিশালী প্রতিপক্ষ। 

একাত্তর/এসি
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর