হামাসমুক্ত গাজা শাসনে আসছেন আলি শাথ, ট্রাম্পের পরিকল্পনা ফাঁস

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার তার পর্যায়ক্রমিক পরিকল্পনা বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। চারজন ফিলিস্তিনি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

গত অক্টোবরে ইসরাইল ও হামাস ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় সই করে। এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে। তবে এই প্রশাসনে হামাসের কোনো প্রতিনিধিত্ব থাকবে না।

ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, ১৪ সদস্যের এই ফিলিস্তিনি সংস্থাটির প্রধান হিসেবে থাকছেন আলি শাথ। তিনি পশ্চিমা-সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী ছিলেন এবং শিল্পাঞ্চল উন্নয়নের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জাতিসংঘের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক দূত নিকোলে ম্লাদেনভ এই এই পরিষদের প্রতিনিধি হিসেবে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। রয়টার্সের হাতে আসা সদস্য তালিকায় দেখা গেছে, ম্লাদেনভ এই সংস্থায় বেসরকারি খাত এবং এনজিও থেকে বেশ কিছু দক্ষ ব্যক্তিকে যুক্ত করেছেন।

নানা বাধা সত্ত্বেও দ্বিতীয় ধাপে ট্রাম্পের পরিকল্পনা ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ছিল যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি। তবে গাজায় ইসরাইলি বিমান হামলায় শত শত মানুষের মৃত্যু, হামাসের অস্ত্র সমর্পণে অস্বীকৃতি, শেষ এক ইসরাইলি জিম্মির দেহাবশেষ ফেরত না পাওয়া এবং মিশরের সঙ্গে রাফাহ সীমান্ত পারাপার পুনরায় খুলে দিতে ইসরাইলের গড়িমসির কারণে এই পরিকল্পনা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে।

দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুললেও ট্রাম্প এখন দ্বিতীয় ধাপে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এই ধাপে শান্তি পরিষদ প্রতিষ্ঠা এবং শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে, যদিও শান্তিরক্ষী বাহিনীর মোতায়েন নিয়ে এখনো কোনো চূড়ান্ত ঐকমত্য হয়নি।

হামাস জানিয়েছে, পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার জন্য তাদের নেতা ও অন্যান্য ফিলিস্তিনি উপদলগুলো এখন কায়রোতে অবস্থান করছে। মিশরীয় সূত্রগুলো জানিয়েছে, এখন হামাসের অস্ত্র সমর্পণের ওপর আলোচনার মূল গুরুত্ব দেওয়া হবে। যদিও হামাস এ পর্যন্ত অস্ত্র ত্যাগ করতে রাজি হয়নি; তাদের দাবি, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। উল্লেখ্য, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত প্রত্যাহার মূলত এই অস্ত্র সমর্পণের ওপর নির্ভর করছে।

প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির সদস্যদের বুধবার কায়রোতে ম্লাদেনভের সঙ্গে দেখা করার কথা রয়েছে। মিশরীয় ও ফিলিস্তিনি সূত্রমতে, হামাস এবং ফাতাহ উভয় পক্ষই এই কমিটির সদস্য তালিকার প্রতি সমর্থন জানিয়েছে। এই তালিকায় গাজা চেম্বার অফ কমার্সের প্রধান আয়েদ আবু রমাদান এবং ফিলিস্তিনি টেলিকমিউনিকেশন গ্রুপ প্যালটেলের সাবেক কর্মকর্তা ওমর শামালির নামও রয়েছে।

এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে তিস্তা শুকিয়ে গেছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে, শুকনো মৌসুমে শুধু ধু-ধু...
উত্তর নেপালে আকস্মিক বিধ্বংসী বন্যা ও ভূমিধসের পর চলমান ত্রাণ, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমে সহায়তা করতে নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এক মিলিয়ন মার্কিন ডলার (১২ দশমিক তিন কোটি টাকা)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর