ঢাকা রিজেন্সিতে ঈদের যত আনন্দ আয়োজন  

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১২:৫৯ পিএম

ঈদ মানে আনন্দের জোয়ার।  ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দেয়। এবারের ঈদ আসছে লম্বা এক ছুটি নিয়ে। টানা প্রায় ৯ দিনের ছুটি থাকছে এবার। 

এই সময়ে অনেকেই বেড়াতে যান প্রিয়জন ও পরিবারকে সঙ্গে নিয়ে। আবার অনেকের পক্ষেই সেই সুযোগ হয় না নানা ব্যস্ততার কারণে। ফাঁকা ঢাকায় ঈদের আনন্দ উদযাপনের নানা উপলক্ষ্য খুঁজের বেড়ান সবাই।  ছুটির এই সময়টাকে কীভাবে আরও আনন্দময় করে তোলা যায় সেই উপায় খুঁজে বেড়ান সবাই। 

পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের আনন্দকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এসেছে বৈচিত্র্যময় আয়োজন। বিলাসবহুল স্টে-প্যাকেজ, প্রশান্তিদায়ক স্পা ট্রিটমেন্ট আর মুখরোচক খাবাবের আয়োজন। এবারের ঈদ উদযাপনে থাকছে এক অভূতপূর্ব আনন্দের অভিজ্ঞতা!  

ঢাকা রিজেন্সির জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওসে ঈদের সন্ধ্যায় প্রিয়জনদের নিয়ে উপভোগ করুন ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক স্বাদের মিশেলে এক জমকালো ঈদের স্পেশাল বুফে ডিনার মাত্র ৫৫৫৫ টাকায়, সাথে একটির মূল্যে দুটো ব্যুফে উপভোগ করার সুযোগ যা সবার জন্য উন্মুক্ত। 

মুখরোচক মেন্যু, আকর্ষণীয় সাইড ডিশ ও মজাদার ডেজার্ট নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। ঈদের আমেজকে আরও উপভোগ্য করে তুলতে রিজেন্সি অফার করছে বিশেষ ঈদ স্টে-প্যাকেজ, সাথে এক্সক্লুসিভ বুফে ব্রেকফাস্ট। আধুনিক সুযোগ-সুবিধাসহ স্বাচ্ছন্দ্যময় থাকার ব্যবস্থাসহ নানা এক্সক্লুসিভ সুবিধা।  

ঈদের ব্যস্ততা শেষে স্বস্তি খুঁজে পেতে শরীর ও মনকে প্রশান্তির ছোঁয়া দেয়ার জন্য থাকছে স্পা অফার! ঢাকা রিজেন্সির বিশেষ স্পা ট্রিটমেন্টে উপভোগে থাকছে ২০ শতাংশ  ডিস্কাউন্ট। অভিজ্ঞ থেরাপিস্টদের দ্বারা পরিচালিত  এই স্পা সেশনে থাকছে বিশেষ রিল্যাক্সেশন ট্রিটমেন্ট। 

ঈদের আনন্দে বাড়তি স্বাদ যোগ করতে ঢাকা রিজেন্সির বিশেষ ঈদ স্পেশাল বার্গার ও পিৎজা নিয়ে আসছে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা, সাথে ৩০ শতাংশ ছাড়।

  

রমজানের বিশেষ মুহূর্তগুলো আরও স্মরণীয় করতে ঢাকা রিজেন্সিতে চলছে রমজান স্পেশাল ক্যাম্পেইন স্টে অর ডাইন এন্ড উইন ঈদ গিফট। যেখানে রমজান মাসে ঢাকা রিজেন্সিতে ডিনার করলে অথবা স্টে করলেই জিতে নিতে পারবেন আকর্ষণীয় ঈদ উপহার! এই ঈদ-উল-ফিতর উদযাপনে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আপনার উৎসবের প্রতিটি মুহূর্তকে করে তুলবে আরও আনন্দময় ও স্মরণীয়। 

এআরএস
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে।
ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদি, ঘুড়ি উৎসব, ঈদ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর