‘১৬ বছরে স্বাধীনতার ধারণা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার’

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১১:৩৬ এএম

গেল ষোল বছরে স্বাধীনতার ধারণা নষ্ট করেছে ফ্যাসিবাদী সরকার। তাই ৭১ এর স্বাধীনতাকে রক্ষার ভিত্তি চব্বিশে গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা।

এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।

বুধবার (২৬ মার্চ) ভোরের আলো ফোটার সাথে সাথে ৫টা ৫০ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ  সাহাবুদ্দীন। তার কিছু সময় পর শ্রদ্ধা জানাতে আসেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়ে তিনি কুশল বিনিময় করেন উপস্থিত অতিথিদের সাথে।

এরপর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি ও তার সহকর্মীরা। মুক্তিযোদ্ধা পরিবারে পর শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদ ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।

শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টারা। আসিফ মাহমুদ ও সালেহউদ্দিন আহমেদ বলেন, ভূখণ্ডের স্বাধীনতার পাশাপাশি মানুষদের তা ভোগ করতে দিতে হবে নয়তো স্বাধীনতা পূর্ণতা পাবেনা।

অন্যদিকে জাতীয় স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌঁছানোর আহ্বান জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তাদের শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেয়া হয় সাধারণ মানুষের জন্য।

একাত্তর/আরএ
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর