শেয়ার কেনায় ঋণসীমা বাড়িয়ে বিএসইসির নতুন বার্তা

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৫:৫১ পিএম

শেয়ার কেনায় সর্বোচ্চ ঋণসীমা বাড়িয়ে বাজারে নতুন বার্তা দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি।  

বাজার বিশেষজ্ঞরা মনে করেন, সূচক আট হাজার ওঠা পর্যন্ত মার্জিন ঋণে সর্বোচ্চ ঋণ সুবিধা বাড়ানোর এই সিদ্ধান্ত, দুর্বল ও ছোট কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির সুযোগ তৈরি করতে পারে। তবে, এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান। 

প্রতিদিনই সূচক, লেনদেন ও বাজার মূলধনে পুরনো রেকর্ড ভাঙছে শেয়ারবাজার। গেলো এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্সে যোগ হয়েছে ৪৪১ পয়েন্ট। 

এতেই এক দশকে সর্বোচ্চ অবস্থানে উঠেছে এই সূচক। লেনদেন ছুয়েছে তিন হাজার কোটির ঘর। বাজার মূলধন পৌঁছেছে সাড়ে পাঁচ লাখ কোটিতে।

বাজারের এমন ঊর্ধ্বমুখী অবস্থায় শেয়ার কেনায় ঋণসীমা সর্বোচ্চ স্তরে বাড়িয়ে গেলো ১২ আগস্ট নির্দেশনা জারি করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।  

এতে বলা হয়, ডিএসইএক্স আট হাজার পয়েন্টে উঠা পর্যন্ত বিনিয়োগকারীরা শেয়ার কেনায় ১০০ টাকা বিনিয়োগে ৮০ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।  

আরও পড়ুন: করোনাকালের নতুন জীবনচক্রে বিপর্যস্ত কোহলির ব্যাট

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের যুক্তি ফোর্সড সেল ঠেকাতেই এই সিদ্ধান্ত। উড়িয়ে দিলেন কারসাজির সম্ভাবনাও।

তবে বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী মতে, মার্জিন ঋণের অনুপাত বাড়ানোর এমন সিদ্ধান্ত অবিবেচনা প্রসূত। এটি দুর্বল ও ছোট কোম্পানির শেয়ারের দাম আরো বাড়িয়ে বিপর্যয় ডেকে আনতে পারে। 

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিএসইসির এমন সিদ্ধান্ত বিশ্বের সব শেয়ারবাজার, এমনকি কমিশনের নীতিরও পরিপন্থী।  

এতোদিন সার্বিকভাবে শেয়ারদর বাড়লে মার্জিন ঋণের হার কমবে আর শেয়ারদর কমলে  মার্জিন ঋণ  বাড়বে-এ নীতিতে চলছিলো কমিশন।


একাত্তর/আরবিএস 

রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের প্রতিনিধিদল বৈঠক করে চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করবে। মূল নীতিগত...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গৃহীত সংস্কার কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কারে...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর