দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নাই: স্বরাষ্ট্র উপাদেষ্টা

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০২:০৮ পিএম

সম্প্রতি নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশে চরমপন্থার সুযোগ তৈরি হয়েছে’। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বলেন, সোশ্যালে কোনো পোস্টে কে কী বলল সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নাই।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ঈদের শুভেচ্ছা ও ঈদ পুনর্মিলনীর উদ্দেশে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। 

এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, পাঁচ অগাস্টের পর কিছু দিন সরকার ছিলো না। সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আরও হবে। সবাই মিলে চেষ্টা করছি।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার দায়ে অনেক ক্ষেত্রে নিরীহ মানুষকে মামলা দেওয়া হচ্ছে যাদের নাম এজাহারে নেই- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সত্য। এমনও অনেকে আছেন যাদের এজাহারে নাম আছে, কিন্তু জড়িত নয়। এমন অনেকেই ছিল যারা তখন দেশের বাইরে ছিলেন। এটা যাতে না হয় তাই সঠিকভাবে তদন্ত করা হচ্ছে। শুধু থানার তদন্ত নয় এটার জন্য আলাদা কমিটিও করা হয়েছে। নিরীহ কারও কোনো সাজা হবে না। তবে দুষ্কৃতকারীরা ছাড় পাবে না।

একাত্তর/এসি
আমি ভঙ্গুর অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন একটা স্থিতিশীল অবস্থায় রেখে যাচ্ছি। 
এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এখন পর্যন্ত জাতীয় নির্বাচন সুষ্ঠু ও...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ভোট গ্রহণ...
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর