দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের নেতৃত্বে: এ্যানি

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৬:২৭ পিএম

তারেক রহমানের নেতৃত্বে এ দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এমনটিই বিএনপির প্রত্যাশা বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আমাদের দাবী রয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার খুব শীঘ্রই এ দেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

বুধবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ মাঠে জেলার বর্তমান ও প্রাক্তন ছাত্রদল নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদ ও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে, সেই স্বাভাবিক পরিস্থিতি যেন কোনোভাবে হুমকির মুখে না পড়ে। আমরা সচেতন ও সজাগ রয়েছি। তা ধরে রাখতে সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাদেরও দায়িত্ব রয়েছে। 

তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে । এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে, তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসার আহবান জানান বিএনপির এ নেতা।  

অনুষ্ঠানে জেলা  ছাত্রদলের সভাপতি হাসান মো. ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানসহ সাবেক ও বর্তমান নেতারা। 

এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি পতাকা উত্তোলন ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

আরবিএস
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর