দৌলতদিয়া যৌনপল্লীতে গণটিকা কার্যক্রম শুরু

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ০৮:২০ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লির পিছিয়ে পড়া দেড় সহস্রাধিক বাসিন্দাকে গণটিকার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ।

বুধবার (১৮ আগস্ট) দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন গণস্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জানা যায়, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লীতে প্রায় দেড় সহস্রাধিক যৌনকর্মীসহ নানা পেশার মানুষের বসবাস। অত্যন্ত ঘিঞ্জি পরিবেশে করোনাভাইরাস সংক্রমণের চরম ঝুঁকি রয়েছে এ পল্লীতে। কিন্তু এখানকার বাসিন্দারা অত্যন্ত অসচেতন ও পিছিয়েপড়া জনগোষ্ঠী। তাই সারা দেশে গণটিকার কার্যক্রম শুরু হলেও দৌলতদিয়া পল্লী হতে আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছিল না। 

বিষয়টি আমলে নিয়ে তাদের গণটিকার আওতায় আনতে বিশেষ ব্যবস্থায় তাদের টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ। যৌনপল্লির বাসিন্দাদের কোনো টিকা কেন্দ্রে না গিয়ে পল্লির পাশেই ক্যাম্প করে তাদেরকে টিকা প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে সহযোগিতা করছে দৌলতদিয়া যৌনপল্লি ভিত্তিক কাজ করা বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক খান মামুন জানান, অন্যান্য যে কোনো জায়গার চেয়ে দৌলতদিয়া পূর্বপাড়ায় (যৌনপল্লি) করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি। কারণ এখানে একদিকে অত্যন্ত ঘনবসতি, অপরদিকে সারাদেশ থেকে মানুষ এখানে আসা-যাওয়া করে। কিন্তু এখানকার বাসিন্দারা অনেকটাই অসচেতন। তাই তারা নির্দিষ্ট নিয়ম মেনে টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহনে তেমন আগ্রহী না। তাই পল্লির পাশেই তাদের করোনা টিকা প্রদানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। এতে করে আশা করছি এখানকার শত ভাগ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হবে।

আরও পড়ুন: জালালাবাদে তালেবান বিরোধী বিক্ষোভে নিহত ৩

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ জানান, টিকার রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পর্ন করছে বিভিন্ন এনজিও কর্মীরা। এরপর আমাদের স্বাস্থ্যকর্মীরা দ্রুততার সাথে তদের টিকা প্রদান করে দিচ্ছেন। 

তিনি আরও বলেন, এক্ষেত্রে পরবর্তীতে একটা সমস্যা থেকেই যাবে। পল্লির যে সকল বাসিন্দাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদেরকে টিকা প্রদান করা সম্ভব হবে না। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকবে না।


একাত্তর/আরবিএস  

রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে দুর্বৃত্তদের হামলায় এক যৌনকর্মী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এ হত্যার ঘটনা ঘটে।
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
মাঠের সবুজ ঘাসে প্রায় দুই দশক ধরে ফুটবলবিশ্বকে বুঁদ করে রাখা মহাকাব্যিক দ্বৈরথটি অবশেষে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। কিন্তু দুই কিংবদন্তির বিদায়লগ্নের সুর একেবারেই ভিন্ন। ২০০৮ থেকে ২০২৩- এই ১৫...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর