মাদক বহনের দায়ে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক গ্রেপ্তার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৬ পিএম

মাদক বহনের অভিযোগে কানাডা ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কির্টনকে গ্রেপ্তার করা হয়েছে। 

জ্যামাইকার দৈনিক ‘দ্য গ্লিনার’-এ প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গত রোববার বার্বাডোজের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছতেই স্থানীয় পুলিশ আটক করে কির্টনকে। তার কাছে ২০ পাউন্ড (প্রায় ৯ কেজি) নিষিদ্ধ ঘোষিত গাঁজা পাওয়া যায়। এরপর থেকে পুলিশি হেফাজতে আছেন কির্টন। এ বিষয়ে ক্রিকেট কানাডাকে অবহিত করা হয়েছে। 

এ ব্যাপারে এক বিবৃতিতে ক্রিকেট কানাডা জানিয়েছে, জাতীয় দলের খেলোয়াড় কির্টনের বিরুদ্ধে আনা অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেট কানাডা। তার ব্যাপারে কোন তথ্য পাওয়া গেলে পরে জানানো হবে।

ক্রিকেট কানাডা আরো জানিয়েছে কির্টনের বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছে বোর্ড। বিবৃতিতে বলা হয়েছে, আমরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিচ্ছি এবং খেলাধুলার মধ্যে সততা এবং জবাবদিহিতার সর্বোচ্চ মান বজায় রাখার ক্ষেত্রে অবিচল আছি।

কানাডার হয়ে ২১ ওয়ানডেতে ৫১৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন কির্টন। খেলেছেন গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও।

একাত্তর/আরএ
জীবনের এক পর্যায়ে জীবন ঘাতক মাদক কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন কিংবদন্তী  ক্রিকেটার পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ২০০৩ সালে ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানা বা-হাতি পেসার আকরাম নিজেই...
ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।তার স্ত্রী ইসরাত জাহান মাসিক ভরণপোষণ ও সন্তানদের...
অভিনব কায়দায় চিপস ও চায়ের পাতার প্যাকেটে ৫০ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাবগোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ আগস্ট)  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন...
২০২০ সালের ডিসেম্বর মাসে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণে সহযোগিতার অভিযোগ উঠেছিলো পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহর বিরুদ্ধে। অবশেষে তদন্তের পর ইসলামাবাদের শালিমার পুলিশ স্টেশনে ওই ধর্ষণ মামলায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর