নাটোর ও বগুড়ায় তিন সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম

নাটোর ও বগুড়ায় তিন সাংবাদিকের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। এসময় নাটোর এক সাংবাদিককে হকিস্টিক ও বাটাম দিয়ে পিটিয়ে দুই হাত ভেঙে দেওয়া হয়েছে এবং বগুড়ায় দুই সাংবাদিককে উপর্যুপুরি পোটানো হয়েছে। তাদের মধ্যে একজন চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আহত তিন সাংবাদিকরা হাসপাতালে ভর্তি আছেন।

নাটোর

নাটোর সদর উপজেলার চন্দ্রকলা কলেজের যুক্তিবিদ্যা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক ও নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (৬ এপ্রিল( দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং হকিস্টিক ও বাটাম দিয়ে বেদম পেটায়। যেতে যেতে দুর্বৃত্তরা সেলিমকে আর কলেজে না আসার জন্য শাসায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। 

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলাশ কুমার সাহা বলেন, রোগীর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মারপিটে তার দুই হাতই ভেঙে গেছে।

এদিকে হামলার খবরে নাটোরের সাংবাদিকরা সাজেদুর রহমান সেলিমের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন। 

বগুড়া

বগুড়ায় দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রোববার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকার জেলখানা মোড়ে এই হামলার ঘটনা ঘটে ৷ 

আহত সাংবাদিকরা হলেন- মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিবেদক খোরশেদ আলম ও স্থানীয় অনলাইন পোর্টাল বগুড়া লাইভের প্রতিবেদক আসাউদ্দৌলা নিয়ন। 

তারা বগুড়ায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন।

হামলার শিকার দুই সাংবাদিক জানান, দুপুরে তারা জলেশ্বরীতলার জেলখানা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় সময় ১০ থেকে ১২ জন তরুণ তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা করে বসেন। 

এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন বগুড়ার সাংবাদিকরা। পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও আটকে চেষ্টা চলছে।

একাত্তর/এসি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর