ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলি পণ্য নিষিদ্ধের দাবি

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পিএম

ঢাকায় ‘মার্চ ফর গাজা’য় অংশ নেয়া সাধারণ মানুষের প্রধান দাবি ইসরাইলের শাস্তি এবং দেশটির পণ্য নিষিদ্ধ করা। কর্মসূচিতে অংশ নেয়া লাখো মানুষ গাজায় নিরপরাধ শিশুদের গণহারে হত্যার নির্মমতা তুলে ধরতে কাফনে মোড়ানো প্রতীকী লাশ নিয়ে মিছিলে বের হন।

বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরের দেশ ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরাইল। শনিবার (১২ এপ্রিল) এর প্রতিবাদে মার্চ ফর গাজা নামে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকাল থেকে সমাবেশে যোগ দিতে দলে দলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে থাকেন সব শ্রেণি-পেশার মানুষ। এসময় গণহত্যার দায়ে দ্রুত ইসরাইলের বিচার দাবি করেন তারা।

ইসরাইলি পণ্য নিষিদ্ধেরও দাবি করেন অনেকে।

এসময় সমাবেশে অংশ নেয়া অনেকের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ফিলিস্তিনি পতাকা দেখা যায়। কেউ কেউ কালেমা খচিত ফিতা মাথায় বেঁধেছিলেন।

একাত্তর/আরএ
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্টের ভাষণ চলাকালে জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এশিয়ায় পারস্পরিক সহযোগিতা ও আস্থা প্রতিষ্ঠা বিষয়ক মঞ্চে (সিআইসিএ)...
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহবান জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে, এক সং‌ক্ষিপ্ত ব্রিফিং‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর