চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুর

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১০:০৬ পিএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। এসময় অনুষ্ঠান উপলক্ষে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এছাড়া ছিঁড়ে ফেলা হয়েছে ব্যানার, মারধর করা হয়েছে মঞ্চের কাজ করা কয়েকজন কর্মীকেও। হামলার অভিযোগ জিজ্ঞাসাবাদে ছয় জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) রাত আটটার দিকে বেশ কয়েকজন যুবক এসব সরঞ্জাম ভেঙে তছনছ করেন বলে জানান আয়োজকরা। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতে যখন পহেলা বৈশাখ উপলক্ষে বর্ষবরণের জন্য মঞ্চ প্রস্তুতের কাজ চলছিল তখন ২০-২৫ যুবক এসে ‘হাসিনার দোসরদের বর্ষবরণ করতে দেওয়া হবে না’ বলে স্লোগান দিয়ে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় মঞ্চের একাংশের বাঁশ, টেবিল ছুড়ে ফেলে। মারধর করা হয় মঞ্চে কাজ করা কর্মীদেরও। পরে পুলিশ এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

স্থানীয়রা বলেন, ৪৭ বছর ধরে ডিসি হিলে বাংলা নববর্ষকে বরণের অনুষ্ঠান চলে আসছিল। এই বছর প্রথম এরকম ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটলো। বর্ষবরণের ঘটনায় এরকম হামলার ঘটনায় তারা নাগরিক হিসেবে উদ্বিগ্ন।

নিরাপত্তাজনিত সঙ্কটের কারণে আগামীকাল সকালে বর্ষবরণের অনুষ্ঠানে আসবেন কিনা এটা নিয়ে তারা চিন্তিত। 

ডিসি হিলে বর্ষবরণের আয়োজকরা জানান, তারা এধরণের হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামীকাল হয়তো বর্ষবরণের প্রোগ্রাম যথাযথ নিরাপত্তা না পেলে করা সম্ভব হবে না।

এদিকে ওই ঘটনায় বিডিনিউজটুয়োন্টিফোর এক প্রতিবেদনে জানিয়েছে, পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেছেন, মঞ্চ ভাঙচুর করার পর আমরা আয়োজকরা মিলে সিদ্ধান্ত নিয়েছি অনুষ্ঠান না করার।

তিনি বলেন, আমরা প্রোগ্রাম করবো না। হামলা এবং প্রশাসনের অসহযোগিতার কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠান না করার সিদ্ধান্তটি আমরা অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) জানিয়ে দিয়েছি।

সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় বেশ কয়েকজন এসে ‘স্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেয়। এক পর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকোরেশনের কাপড় ছিঁড়ে ফেলে এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই। আমি শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিল। ব্যাক স্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি। 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চে হামলার ঘটনায় পুলিশ ছয় জন আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। 

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর