‘যোগ-বিয়োগে’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল ঘোষণা বিসিবির

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ০৬:৩৪ পিএম

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। তবে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানায় বিসিবি। 

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আফিফ হোসেন, নাঈম শেখ, শামীম হোসেন, কাজী নুরুল হাসান, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

আরও পড়ুন: একদিনের ব্যবধানে আবারও বিপৎসীমা ছাড়ালো তিস্তা

উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। ইতিমধ্যে দেশটির দুইজন পর্যবেক্ষক ঢাকায় আছেন। ২০ আগস্ট নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম ঢাকায় আসবেন।

একাত্তর/এসি

গ্রীষ্মকালীন দলবদলে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ডের পর্বতসম অর্থ উড়িয়েও বেশ হাঁসফাঁস করেই জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সদ্য ইংলিশ প্রিমিয়ার লিগে উঠে আসা কোভেন্ট্রি...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর