নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম

জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। এছাড়া একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলের ওপরেই ছেড়ে দিতে চান বিএনপি নেতারা। 

রোববার (২০ এপ্রিল) বেলা ১১টায় দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দলটি কমিশনের সঙ্গে বৈঠক করেছিলো।   

বৈঠকের বিরতিতে দলটির নেতারা সাংবাদিকদের জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিধিমালা প্রণয়নে একমত নন তারা।

এদিকে একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলগুলোর ওপরেই ছেড়ে দেবার পক্ষে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না– এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। 

তিনি আরও বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে দলটির এই নেতা বলেন, নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি।

এছাড়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়ার পাঁচ বছর রাখার পক্ষে বিএনপি মত দিয়েছে বলেও জানান তিনি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি। কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে দ্বিমত জানিয়েছি। গণতন্ত্রে মত-দ্বিমত থাকাই স্বাভাবিক। কারণ আমরা বাকশালে বিশ্বাস করি না। যেখানে এমন কিছু করা হয়, যাতে সবাই একমত হতে হয়।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থ চিন্তা করে যা সংগত ও উত্তম তেমন কিছুই হওয়া উচিত।

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর