লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ে মরলো তিন গরু

আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে এক গৃহস্থের তিনটি গরু পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে গেছে গোয়ালঘরও। 

রোববার (২০ এপ্রিল) ভোরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কুশাখালী গ্রামে নুরনবী হেড বাড়িতে এ ঘটনা ঘটে। গরুগুলো ওই বাড়ির কৃষক খলিলুর রহমানের। 

কৃষক খলিলুর জানান, রাতে ঘুমানোর সময় গোয়ালঘরে তিনটি গরু ছিল। গভীর রাতে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে সব গরু পুড়ে মারা যায়। 

এতে ক্ষতির পরিমাণ তিন লাখ টাকা দাবি করে তিনি বলেন, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। সম্ভবত গরু চুরি করতে ব্যর্থ চোর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর