জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পিএম

জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক ও বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। এই সরকার দায়িত্ব নিয়ে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশকে টেনে তুলছেন বলেও জানান প্রধান উপদেষ্টা।

সোমবার (২১ এপ্রিল) ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের ধ্বংস করে দেয়া অর্থনীতিকে টেনে তুলছে অন্তর্বর্তী সরকার।

জলবায়ু- সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি ধরে দেশের সংস্কার কার্যক্রমের কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, জলবায়ু সংকট মোকাবিলায় নেয়া নানা পদক্ষেপের কথা।

জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ ঘটছে। তাই আঞ্চলিক ও বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সামাজিক ব্যবসার মাধ্যমে গ্রামীণ সমাজের মতো নগর অঞ্চলেও দারিদ্র্য বিমোচনের কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

একাত্তর/আরএ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সারাদেশে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন...
পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (৫ জুন) পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর