দাম বেড়ে অতীতে সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় স্বর্ণ

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৯:২৭ পিএম

দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় চার হাজার ৭১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে মূল্যবান ধাতুটি।

সোমবার (২১ এপ্রিল) এক বার্তায় এই তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম কার্যকর হবে মঙ্গলবার (২২ এপ্রিল) থেকে।

এর আগে গত ১৯ এপ্রিল সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস।

দাম বাড়ানোর ফলে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হবে এক লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরির এক লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার ৫৮৬ টাকায়।

একাত্তর/এসি
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর