নির্বাচনের সুনির্দিষ্ট শিডিউল চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৪:২৬ পিএম

অচিরেই নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট শিডিউল বা সময়সূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।   

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তিনি এ আহ্বান জানান।

সাইফুল হক বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসির ক্ষমতা বাড়াতে হবে। এসময় ৩১টি প্রস্তাবনা কমিশনের কাছে উত্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনা কমিশনের প্রধান দায়িত্ব। নির্বাচন কমিশন বিগত সরকারের সময় সাংবিধানিক দায়িত্বের পরিবর্তে সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করেছিলো। এর সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কালোটাকা ও পেশিশক্তি মুক্ত করতে হবে। যাতে সত্যিকার নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারে। সংসদ যাতে আগের মতো বিত্তবানদের ক্লাবে পরিণত না হয়। 

তিনি আরও বলেন, একতরফা আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলের সাথে মতামত নিয়ে করা উচিত। নির্বাচনী ব্যবস্থায় জনবল বাড়াতে হবে। আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।

ইসিকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে বলেও তিনি মন্তব্য করেন। 

আরবিএস
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
পঞ্চম সংসদ নির্বাচনে ১৮টি আসন পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দারুণ লড়াইয়ের পর এককভাবে পেয়েছে ৬৮টি।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর