অনেক প্রত্যাশা নিয়ে মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, নয়াপল্টনে তারেক রহমান

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৪৮ পিএম

নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) রাতে কার্যালয়ে সরকার ও দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

সবশেষ গত ডিসেম্বরে যখন তারেক রহমান নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন, তখন তিনি ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং নির্বাচনে ভূমিধস বিজয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে আজ পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ে এলেন তিনি।

প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে। এমন কিছু করা যাবে না যাতে সাধারণ মানুষ কষ্ট পায়।

তিনি আরও জানান, সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় এখন থেকে নিয়মিত কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন।

প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানকে একনজর দেখতে আজ দুপুরের পর থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় ভিড় জমান বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। রাত পৌনে ১০টার দিকে তিনি কার্যালয় থেকে বের হওয়ার সময়ও নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় পর নয়াপল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর এই উপস্থিতিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

একাত্তর/আরএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর