এবার ঢাকা-৮ আসনের ভোট পুনঃগণনার দাবিতে ইসিতে পাটওয়ারী

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ পিএম

ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে তিনি এই দাবি জানান।

অভিযোগপত্রে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার অনুসারীরা ভোট রিগিং, প্রভাব বিস্তার ও ফলাফল আটকে রাখাসহ নানা অনিয়ম করেছেন।

তিনি আরও দাবি করেন, অনেক কেন্দ্রে বাতিলকৃত ভোটগুলো ধানের শীষের অনুকূলে গণনাভুক্ত করা হয়েছে।

এনসিপি প্রার্থীর অভিযোগ, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার এই অনিয়মে সরাসরি জড়িয়ে পড়েন। নির্বাচনী আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন ঘটিয়ে রিটার্নিং অফিসার অবৈধভাবে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করেছেন বলে তিনি দাবি করেন।

সার্বিক বিবেচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি ধানের শীষের ভোট থেকে অবৈধভাবে যুক্ত হওয়া বাতিল ভোটগুলো বাদ দিয়ে নতুন করে ফলাফল প্রকাশের অনুরোধ জানান। পুনঃগণনা না হওয়া পর্যন্ত এই আসনের নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান বন্ধ রাখারও দাবি জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

একাত্তর/আরএ
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর