চীনের উপহারের হাসপাতাল নির্মাণে প্রথম পছন্দে নীলফামারী

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম

ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রয়োজনীয় জমিসহ সার্বিক বিবেচনায় নীলফামারীর দারোয়ানীতে চীনের উপহারের এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতালটি স্থাপনের জন্য উপযুক্ত বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হারুন-অর-রশীদ।

তার ভাষ্য, জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত করেনি। আর ভৌগোলিক ও যোগাযোগের দিক বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রথম পছন্দের জায়গা এটি, তা অস্বীকার করার কোনো উপায় নেই। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে নীলফামারী সদরের দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন ২৫ একর সরকারি খাস জমি পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে ডা. মো. হারুন-অর-রশীদ জানান, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছিলেন রংপুরের আশেপাশে জায়গা নির্বাচন করতে। সে অনুযায়ী আমরা রংপুর যে জায়গাটি পরিদর্শন করেছিলাম সেটি মোটেও সন্তোষজনক না। এরপরেই নীলফামারী জেলা প্রশাসক অতিদ্রুতই এই জায়গা নির্বাচন করে আমাদের রিপোর্ট পাঠান। আমরা জায়গা পরিদর্শন করলাম এবং এই জায়গার সার্বিক দিক বিবেচনা করে আমরা অনেকটা পজিটিভ স্থানে আছি। কারণ জেলা প্রশাসকের প্রস্তাবিত জায়গাটি নিয়ে এখন পর্যন্ত কেউ দ্বিমত করেনি।  

এদিকে হাসপাতালটি কোথায় স্থাপন হবে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। বিষয়টি নজরে এসেছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকেরও।

তিনি বলেন, ফেসবুকে যা লেখালিখি চলছে এসব নিয়া চিন্তা করার কোনো প্রয়োজন নেই। 

তিনি জোর দিয়ে বলেন, চীন সরকারের উপহারের এক হাজার শয্যার হাসপাতাল নীলফামারীতেই হবে এবং এই দারোয়ানী টেক্সটাইল মিল সংলগ্ন স্থানেই হবে। 

প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন ১০ থেকে ১২ একর জমি প্রয়োজন। কিন্তু আমরা নীলফামারীর এই স্থানে এসে দেখলাম এখানে ২৫ একর জায়গা রয়েছে। অতএব আমরা এখানে আরও সুন্দরভাবে কাজ পরিচালনা করতে পারবো। এই স্থানটিই আমাদের প্রথম পছন্দ, যোগ করেন ডা. মো. হারুন-অর-রশীদ।

এসময় সেখানে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, বিএনপির জেলা শাখার সভাপতি আ.খ.ম আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
তিস্তা নদীর দীর্ঘদিনের সমস্যা সমাধান ও উত্তরাঞ্চলের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর