রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০১:২৯ পিএম

রাঙ্গামাটিতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া রাবার বাগান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাউজান ডালারমুখ ৯ নম্বর ওয়ার্ডের তোরাব আলী ড্রাইভার (৫০), বেতবুনিয়া মনারটেকের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা  নুরনাহার বেগম (৪০), হাটহাজারী ইছাপুর ছাত্তারঘাট এলাকার স্থানীয় বাসিন্দা  ইউসুফ চৌধুরী (৬০)। তবে বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাউখালী উপজেলার রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় অটোরিকশাকে চাপা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে তিন জন নিহত ও একজন আহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর