কুরস্ক পুরোপুরি পুনর্দখলে নেয়ার দাবি করলো রাশিয়া

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখলে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে কুরস্ক পুনর্দখলের ঘোষণা দেন। তবে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর দেশটির পূর্ব ও দক্ষিণের কিছু অঞ্চল দখল করে নেয় রাশিয়া। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে থাকতে কুরস্কে নিয়ন্ত্রণ ধরে রাখতে চেয়েছিল কিয়েভ।

তবে, আট মাস আগে ইউক্রেনীয় সেনারা আকস্মিক পাল্টা অভিযানে রাশিয়ার এই ভূখণ্ডের দখলে নিয়েছিল। এরপর থেকেই কুরস্ক পুনর্দখলে অভিযান চালিয়ে আসছিলো রাশিয়া। 
রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একটি ভিডিও কনফারেন্সের সময় এই ঘোষণা দেন। তিনি বলেন, রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা কুরস্কের শেষ গ্রাম গোর্নালকে মুক্ত করেছে।

এ সময় পুতিন বলেন, কিয়েভের অভিযান সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। ইউক্রেন সরকারের দুঃসাহসী অভিযান সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মীরা যারা রাশিয়ান ভূখণ্ডে লুকিয়ে থাকার চেষ্টা করছে তাদেরকে শনাক্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার সেনাদের অগ্রগতির ঘোষণা দিতে গিয়ে মস্কোর সেনাবাহিনীর চিফ অব স্টাফ উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন, রণাঙ্গনে উত্তর কোরীয় সেনারা রাশিয়ার পক্ষে লড়াই করছেন। মস্কোর পক্ষ থেকে এ যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকার প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি এটি।

তবে, ইউক্রেনের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই দাবির বিরোধিতা করে বলেছে তাদের সৈন্যরা এখনও কুরস্কের কিছু অংশে যুদ্ধ করছে। ইউক্রেনের চিফ অফ স্টাফ বলেন, ইউক্রেনীয় সেনাদের পরাজয় সম্পর্কে শত্রুদের বক্তব্য প্রচারণার কৌশল ছাড়া আর কিছুই নয়।

তবে, তিনি স্বীকার করেছেন, সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ান বাহিনী সেখানে ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করেছে। ফলে সেখানে ইউক্রেনের জন্য পরিস্থিতি ‘কঠিন’ হয়ে পড়েছে।

এদিকে রাশিয়ার দাবি করা কুরস্ক পুনর্দখলের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির’ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।

একাত্তর/আরএ
ইরানে সম্ভাব্য যেকোনো ধরনের মার্কিন স্থল অভিযানের বিরুদ্ধে কঠোর হুঙ্কার দিয়ে অভিনব এক পুরস্কারের কথা ঘোষণা করেছে ইরানি সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানি ভূখণ্ডে অনধিকার...
ইউক্রেনজুড়ে রাতভর ৭০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ২৮০টিরও বেশি ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহরের কাছে চালানো এই হামলায় তিন শিশুসহ...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে স্তব্ধ করতে এক দুঃসাহসিক ও চরম ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানের কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইরান থেকে প্রায়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর