সাভারে খাটের নিচে মিললো বিদেশি পিস্তল-গুলি, আটক এক

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পিএম

সাভারের আশুলিয়ায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়েছে র‌্যাব-৪। এসময় একটি ফ্ল্যাটের শোবার ঘরে খাটের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার আশুলিয়া থানার জামগড়া ইস্টার্ন হাউজিং এলাকায় একটি তিনতলা ভবনের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। 

আটক যুবকের নাম মো. মাসুদ। তিনি পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের বাসিন্দা।  

র‍্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন খবরে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় আগ্নেয়াস্ত্র, বেশ কিছু দেশীয় অস্ত্রসহ মাসুদ নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তিনি সন্ত্রাসী কার্যক্রম করার জন্য নিজ হেফাজতে অস্ত্র রেখেছিলেন। তার বিরুদ্ধে প্রচলিত অস্ত্র আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর