সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৩:০৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার পাড়কোলা কাঁঠালতলা এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শুক্রবার (২০ আগস্ট) ভোর দুর্ঘটনায় নিহত কাঁচামাল ব্যবসায়ী মো. পাশা খান (৪৫) বগুড়া জেলার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে।

আহতরা হলেন, দুলাল (৬০), বাটুল (৩০), টুটুল (৩০) ও বিপ্লব (৩৫)। এদের সবার বাড়ি ধুনট উপজেলায়।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশনের মাস্টার মঞ্জুরুল আলম ও হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই মাহীন জানান, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা বাঘাবাড়িগামী বালু বোঝাই একটি বিকল ট্রাক আগে থেকেই পাড়কোলা বাসস্ট্যাণ্ডের দক্ষিণে কাঁঠালতলা এলাকায় দাড়িয়ে ছিলো।

ভোর সাড়ে ৪টার দিকে একটি খালি ট্রাক বগুড়ার ধুনট থেকে কয়েকজন কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে পাবনার বেড়া সিএনবির হাটে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে দাড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকটিকে পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ৫ জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর কিছুক্ষণ পর সেখানে কাঁচামাল ব্যবসায়ী পাশার মৃত্যু হয়।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বিপ্লবকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম খান বলেন, আহতদের হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় পাশা খানের মৃত্যু হয়। আহত বিপ্লবকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-কারের সংঘর্ষে প্রকৌশলী নিহত

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর