মহান মে দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

আপডেট : ০১ মে ২০২৫, ১১:২৫ এএম

বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন- মহান মে দিবস। দিনটিতে বাদ্যযন্ত্র ও নানা সাজে বর্ণাঢ্য আয়োজনে রাজধানীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে শোভাযাত্রায় অংশ নিয়ে শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আর, মালিক ও শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শোভাযাত্রাটি আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম উপদেষ্টা।

শোভাযাত্রাটি খামারবাড়ী থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পর্যায়ক্রমে সেখানে আসতে থাকে বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের সদস্যরা।
এসময় মহান মে দিবস লেখা সম্বলিত পোশাক গায়ে, বাদ্যযন্ত্রের তালে ও ঘোড়ার গাড়িতে শব্দ যন্ত্রের (বক্স) তালে তালে শোভাযাত্রাটি এগিয়ে যায়।

এ সময় তারা বলেন, বাংলাদেশে মহান মে দিবসের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়নি। অবহেলায় রয়ে গেছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে শ্রম আইন নিয়েও আছে নানান অভিযোগ।
শোভাযাত্রা শুরুর আগে শ্রম উপদেষ্টা সাংবাদিকদের জানান, শ্রমিকের অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে। শ্রমিকের নূন্যতম চাহিদা পূরণ, স্বাস্থ্য সুরক্ষাসহ শ্রমিকদের স্বার্থে রক্ষায়ও কাজ করছে সরকার।

সাখাওয়াত হোসেন বলেন, মালিক-শ্রমিক এক না হওয়া পর্যন্ত সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়া যাবে না বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা।

তিনি বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে।

আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করে উপদেষ্টা জানান, আইএলও-তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেয়ার সম্ভাবনার কথা জানান তিনি।

একাত্তর/আরএ
পবিত্র ঈদুল আজহার সপ্তম দিনেও রাজধানীমুখী মানুষের ঢল অব্যাহত রয়েছে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে লঞ্চযোগে ঢাকায় ফিরছেন হাজারো মানুষ। 
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর