নির্বাচন দেখতে রাশিয়ার যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ২০ আগস্ট ২০২১, ০৭:৩৫ পিএম

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন দুই সদস্যের প্রতিনিধিদল। দলের আরেক সদস্য হলেন সিইসির ব্যক্তিগত সচিব (পিএস) আবুল কাসেম মোহাম্মদ মাজহারুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) থেকে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ে সিইসির সফর বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ইসির উপসচিব মো. শাহ আলমের সই করা চিঠিটি ইসি সচিবালয়ের আর্থিক ব্যয় অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত সিএজির চিফ অ্যাকাউন্টস ও ফিন্যান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিইসি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন প্রতিনিধিদলটি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ 'স্টেট দুমা' নির্বাচন পর্যবেক্ষণে সরকারি সফরে যাবে। আগামী ১৭–১৯ সেপ্টেম্বর দুমার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলটি ১৬ সেপ্টেম্বরের কাছাকাছি সুবিধাজনক দিনে রাশিয়ার উদ্দেশে রওনা দেবে। আর নির্বাচন পর্যবেক্ষণ শেষে ২১ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে।
আরও পড়ুন: আফগান পুলিশ প্রধানকে নৃশংসভাবে হত্যা করেছে তালেবান

চিঠিতে আরও বলা হয়েছে, তাদের এই সফরকালীন সময়টি 'ডিউটি' হিসেবে গণ্য হবে। প্রতিনিধিদল রাশিয়ায় পাঁচ রাত অবস্থান করবে। সেখানে প্রতিনিধিদলের হোটেলে থাকা, খাওয়া ও স্থানীয় যাতায়াতের খরচ বহন করবে রাশিয়া। তবে, আন্তর্জাতিক ভ্রমণের উড়োজাহাজ ভাড়াসহ অন্য ব্যয় বহন করবে ইসি।


একাত্তর/এসএ

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর