চিন্ময় কৃষ্ণ দাসকে আরও চার মামলায় গ্রেপ্তারের আদেশ

আপডেট : ০৬ মে ২০২৫, ০৫:৪০ পিএম

চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। 

মঙ্গলবার (৬ মে) সকালে তদন্তকারী কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক এসএমএম আলাউদ্দিন মাহমুদ চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

চট্টগ্রাম মহানগর সেশন জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌসলি মফিজুল হক ভুঁইয়া জানান, রাষ্ট্রীয় কাজে বাধা, হত্যার হুমকি, ভাঙচুর ও বিস্ফোরণের ধারায় হওয়া চারটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের আবেদন করেছিল তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাকে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

এর আগে সোমবার একই আদালত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায়ও চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিল।

গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নাকচকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ চলাকালীন নিহত হন আইনজীবী সাইফুল। 

এ ঘটনায় পর হত্যাসহ বেশ কয়েকটি মামলা দায়ের হয় চটগ্রামের কোতোয়ালি থানায়।

গত বছরের ২৫ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 

এর আগে গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমানার অভিযোগ এনে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

গত ৩০ এপ্রিল রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হাইকোর্ট মঞ্জুরের পর তা স্থগিত করে চেম্বার আদালত। পরে ওই স্থগিত আদেশ প্রত্যাহারে করে শুনানির দিন ঠিক করা হয়।

তার আগে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ঠিক করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ এপ্রিল হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন।

তারও আগে চার ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ রাষ্টদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না জানতে রুল জারি করেন। 

একাত্তর/এসি
পার্বত্য অঞ্চলের সমস্যা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। পাহাড়ে বৈষম্য...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এই রায়ের ফলে তার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার...
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি পদযাত্রা।
দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের রাজনৈতিক ময়দানে সশরীরে হাজির হয়ে বিশাল এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর