পাহাড়ের সমস্যা মেটাতে হবে রাজনৈতিকভাবে, বল প্রয়োগে নয়: নাহিদ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৬:৫২ পিএম

পার্বত্য অঞ্চলের সমস্যা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে নয়, বরং রাজনৈতিকভাবে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। পাহাড়ে বৈষম্য ও বিভাজন বজায় রেখে একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সুবিধা নিয়ে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে তিন পার্বত্য জেলা এনসিপি আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, পার্বত্য অঞ্চলের সমস্যা বলপ্রয়োগের মাধ্যমে নয়, রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে। দীর্ঘদিন ধরে পাহাড়ি জনগোষ্ঠীকে বিভক্ত করে একটি গোষ্ঠী ফায়দা লুটে আসছে। এ অবস্থার পরিবর্তনে সরকারকেও কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের জাতীয় ঐক্য প্রসঙ্গে বিরোধী দলের চিফ হুইপ দাবি করেন, আন্দোলনের সময় দল-মত-জাতি নির্বিশেষে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো, তা নষ্ট করার জন্য বিএনপি দায়ি। ভোটের রাজনীতির স্বার্থে দলটি মানুষের আবেগ ও অনুভূতিকে ব্যবহার করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদের কথা বললেও গত ৫০ বছরে তার কোনো বাস্তব প্রতিফলন ঘটাতে পারেনি। পার্বত্য অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

পাহাড়ি এলাকার সঙ্কট মোকাবিলায় নতুন নেতৃত্ব গড়ে তোলার আহবান জানিয়ে এনসিপির আহবায়ক বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সব জনগোষ্ঠীর মধ্যে সুদৃঢ় ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবকটি আসনেই এনসিপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আলোচনা সভায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি তিন পার্বত্য জেলার স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত ও গতিশীল করার লক্ষ্য কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে যাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ও যোদ্ধাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের...
নিজের সুবিধামতো আইন প্রণয়ন ও তা রাজনৈতিক প্রতিপক্ষের ওপর প্রয়োগ করে বিশ্ব ইতিহাসে কোনো স্বৈরশাসকই টিকতে পারেনি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর