সুনামগঞ্জে মাতাল যুবকের ছুরিকাঘাতে প্রতিবেশী খুন

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:৫০ পিএম

সুনামগঞ্জে মাতলামি করতে বাঁধা দেওয়ায় মাতাল যুবকের ছুরিকাঘাতে এক প্রতিবেশী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা সদরের পৌর শহরের নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম মে. আল মোবিন (৫৫)। তিনি পৌর শহরের পূর্ব তেঘরিয়ার মৃত শামসুল হকের ছেলে। তিনি নতুন পাড়ায় এলাকায় বসবাস করছিলেন।

আটক যুবকের নাম হৃদয় বণিক (৩০)। তিনি নতুন পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, হৃদয় মাদকাসক্ত। প্রায় প্রতিদিন তিনি মাতাল হয়ে এলাকায় গালাগাল, অসামাজিক কাজ করেন। বিকেলে মোবিনের বাড়ির সামনে এসে গালাগাল করতে থাকেন। এতে মোবিন বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে সিলেটের এমএজি ওসমানী  হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তার মৃত্যু হয়। 

এদিকে ঘটনার পর হৃদয় নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখে। খবর পেয়ে দীর্ঘ দুই ঘণ্টার অভিযানে পুলিশ তাকে আটক করে। 

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর