গণপরিষদসহ বিভিন্ন বিষয়ে বিএনপির সাথে আলোচনা হতে পারে: সারজিস আলম

আপডেট : ০৯ মে ২০২৫, ০৪:২৩ পিএম

আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলোর বর্তমান অবস্থানই দেশের ভবিষ্যতের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করবে। এমন বাস্তবতায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সকল দল ঐক্যবদ্ধ থাকবে বলে আশা করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম।

গণপরিষদ নির্বাচনসহ অন্যান্য বিষয়ে বিএনপির সাথে আলোচনার আশাও করেন সারজিস। নির্বাচন কমিশন জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করতে না পারলে, তারা এনসিপির আস্থা হারাবে বলেও জানান তিনি।

আড়াই মাস আগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। এরিমধ্যে সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলটি।

দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলছেন, দল হিসেবে নিজেদের বিকশিত করা ও এসব দাবিতে জনমত গড়াই এখন তাদের মূল লক্ষ্য।

স্বচ্ছ নির্বাচন প্রশ্নে নির্বাচন কমিশনের গড়িমসি দেখছেন এই এনসিপি নেতা। তার মতে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইলে আস্থা হারাবে কমিশন।

সারজিস বলেন, বিএনপির সাথে তাদের কোনো বিরোধ নেই। মুখোমুখি অবস্থানেও নেই। তাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বা গণপরিষদ নির্বাচনের দাবির বিষয়ে বিএনপির সাথেও আলোচনার আশা করে দলটি। কারণ এর ওপরই নির্ভর করবে দেশের ভবিষ্যতের রাজনীতি।

স্থানীয় পর্যায়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে দলটির। পুলিশকে নিরপেক্ষ অবস্থানে থাকারও আহ্বান জানান সারজিস আলম।

একাত্তর/আরএ
জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জিত সাফল্যকে সমুন্নত রাখার লক্ষ্যে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’ নামে একটি নতুন সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। নতুন গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টির...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক অধ্যায়ের আনুষ্ঠানিক ইতি টানতে চলেছেন বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে জীবনের শেষ...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক শেষ ম্যাচকে কেন্দ্র করে বুয়েনোস আইরেসের বাতাসে এখন উৎসবের মাতম। কিন্তু মাঠে নামার ঠিক কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষ বেনিনের ডিফেন্ডার মোহামেদ তিজানি যে...
আকাশি-সাদা জার্সিতে ফুটবল ঈশ্বর লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক বিদায়ী ম্যাচ ঘিরে পুরো ফুটবল বিশ্ব যখন আবেগ ও ভালোবাসায় ভাসছে, ঠিক তখনই এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিলেন বেনিন জাতীয় দলের অধিনায়ক ও...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাত ঘনিয়ে আসছে, আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। তবে মেসির এই ঐতিহাসিক বিদায়ী উদ্‌যাপনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর