আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:৩৩ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ মে) বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

বিকেলে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন তারা। অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

এই অবরোধ কর্মসূচি শুরু হয় এনসিপির মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহের নেতৃত্বে। অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে এখানে অংশ নেয়া সবাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন এনসিপির মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমরা এখন থেকে রাস্তা ব্লক করবো। আমরা এখান থেকে গিয়ে শাহবাগ অবরোধ করবো। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে না, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়বো না।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছেন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ শেষে এই অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা।

একাত্তর/আরএ
ভারত থেকে আওয়ামী লীগের পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় ও হুন্ডির মাধ্যমে পাঠানো অর্থ সহায়তায় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কাজ করছেন দলটির নেতাকর্মীরা। রাজধানীর...
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মহানগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম আজ শুরু হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
ফুটবল ঈশ্বর লিওনেল মেসির আকাশি-সাদা জার্সিতে 'লাস্ট ডান্স' বা শেষ আনুষ্ঠানিক ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনা যখন থমকে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই একের পর এক কেলেঙ্কারির বিষ বাষ্পে বিষাক্ত হয়ে উঠছে...
আর্জেন্টিনার আকাশ নীল-সাদা জার্সিতে দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়ের এক মহাকাব্যিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। বেনিনের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে...
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর