শাহবাগের পর এবার উত্তরায় সড়ক অবরোধ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৭:৩১ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবার রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা। 

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৫টার পর জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে মিছিল নিয়ে হাউজ বিল্ডিং ঘুরে আজমপুরে উত্তরা পূর্ব থানার সামনে বসে পড়েন তারা। 

আন্দোলনকারীরা জানান, গণহত্যার অভিযোগে অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়কে নেমেছেন তারা। 

তারা আরও জানান, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। 

এদিকে রাজধানীর শাহবাগ মোড়েও চলছে অবরোধ। শুক্রবার (৯ মে) বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। 

বিকেলে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন তারা। অবরোধের ফলে শাহবাগ থেকে সায়েন্সল্যাব, টিএসসি ও বাংলামোটরগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘দিল্লি না ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যুমনার সামনের সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত শাহবাগ অবরোধের ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আরবিএস
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দলীয় কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য...
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
আকাশি-সাদা জার্সিতে ফুটবল ঈশ্বর লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক বিদায়ী ম্যাচ ঘিরে পুরো ফুটবল বিশ্ব যখন আবেগ ও ভালোবাসায় ভাসছে, ঠিক তখনই এক বালতি ঠান্ডা পানি ঢেলে দিলেন বেনিন জাতীয় দলের অধিনায়ক ও...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাত ঘনিয়ে আসছে, আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। তবে মেসির এই ঐতিহাসিক বিদায়ী উদ্‌যাপনের...
আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের মহাকাব্যিক অধ্যায়ের ইতি টানতে চলেছেন লিওনেল মেসি। বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিরুদ্ধে নিজের ২০৮তম এবং ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে...
ফুটবল ঈশ্বর লিওনেল মেসির আকাশি-সাদা জার্সিতে 'লাস্ট ডান্স' বা শেষ আনুষ্ঠানিক ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনা যখন থমকে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই একের পর এক কেলেঙ্কারির বিষ বাষ্পে বিষাক্ত হয়ে উঠছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর