মঙ্গলবারের আগে তাপমাত্রা কমবে না

আপডেট : ১১ মে ২০২৫, ১২:৩৬ পিএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র দাবদাহ। মঙ্গলবারের আগে এই তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১১ মে) আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে একাত্তরকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, মঙ্গলবার থেকে সারাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা কমে আসবে।

শনিবার ঢাকার তাপমাত্রা ছিলো ৪১ ডিগ্রি সেলসিয়াস। আজও তাপমাত্রার তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না এবং আগামীকালও একইরকম থাকার সম্ভাবনা জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মাসের শেষদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। একইসাথে বলা হচ্ছে, গতবছরের মে মাসের তুলনায় এই বছর তাপমাত্রার পরিমাণ তুলনামূলক কম।

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ...
রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর