এনবিআর সংস্কার অধ্যাদেশ প্রত্যাখ্যান, তিনদিন কলম বিরতি পালনের ঘোষণা

আপডেট : ১৩ মে ২০২৫, ০৫:১৬ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার অধ্যাদেশ প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন তরুণ ও মধ্য পর্যায়ের কর্মকর্তারা। আগামী তিন কার্যদিবস কলম বিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। 

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির কর্মীরা। এসময় সেখানে কর ও শুল্ক ক্যাডারের শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

ঘোষণায় বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল দফতরে আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা, বৃহস্পতিবার ১০টা থেকে ৩টা ও শনিবার ১০টা থেকে ৩টা পর্যন্ত কলমবিরতি পালন করা হবে। তবে বাজেট প্রণয়ন, আমদানি-রপ্তানি ও যাত্রীসেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে বলেও জানান তারা। 

তাদের অভিযোগ, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ আমলে না নিয়ে একটি পক্ষকে সুবিধা দিতে অধ্যাদেশ রাতের আঁধারে জারি করা হয়েছে। এটি কার্যকর হলে রাজস্ব ব্যবস্থায় অভিজ্ঞ ও দক্ষদের মূল্যায়ন হবে না বলেও অভিযোগ করেন তারা। 

এর আগে সোমবার (১২ মে) অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাগে বিভক্ত করা হয়। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ বানানো হয়েছে।

আরবিএস
আন্দোলনকারীরা জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একইসঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালসহ সারাদেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 
জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে ভ্রমণে শর্ত আরোপ করেছে সরকার।
চট্টগ্রাম কাসটমস হাউসে আটকে থাকা নিলামে অবিক্রিত সাবেক এমপিদের ৩১ বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর