টেকসই বিনিয়োগ নিশ্চিতে ১৯ রাজনৈতিক দলের সঙ্গে বিডার বৈঠক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৮:০৫ পিএম

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে নীতির ধারাবাহিকতা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বাংলাদেশে টেকসই বিনিয়োগ নিশ্চিত করতে মঙ্গলবার (১৩ মে) একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এসময় বিনিয়োগকারীদের জন্য নীতি ধারাবাহিকতার পাশাপাশি শ্রম পরিবেশ উন্নয়নে বেশি নজর দেয়ার তাগিদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। তবে ১৯টি রাজনৈতিক দল অংশ নিলেও বিএনপি অংশ নেয়নি এ বৈঠকে। 

দেশি বিদেশি বিনিয়োগ আনতে মরিয়া হয়ে ছুটছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। বিনিয়োগকারীরা চায় নীতির ধারাবাহিকতা। তাই আগামীতে যে দলই ক্ষমতায় আসুক না কেন, অন্তর্বর্তী সরকারের নেয়া বিনিয়োগবান্ধব নীতিমালাগুলো যেন বহাল থাকে, সেই লক্ষ্যেই ১৯টি রাজনৈতিক দলের সাথে বিডার এই সভা।

গণতান্ত্রিক ব্যবস্থার সময়ই দেশে বেশি বিনিয়োগ হয়েছে। তাই বিনিয়োগের আগে পরিবেশকে গুরুত্ব দেয়ার তাগিদ দেয়া হয় সভায়। এছাড়া সন্ত্রাস ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিত করার তাগিদও দিয়েছে দলগুলো। 

বৈঠকে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, সিপিবিসহ ১৯টি রাজনৈতিক দল অংশ নেয়। 

দলগুলো জানিয়েছে, এই মুহূর্তে দেশ একটি ট্রানজিশনে আছে। বিনিয়োগ কতটা আসলো তা এখন গুরুত্বপূর্ণ নয় বরং বিনিয়োগের পরিবেশ কতটা নিশ্চিত হলো সেটা বেশি জরুরি।

এসময় জুলাই সনদের মতো একটি ফাইন্যান্সিয়াল চার্টার করারও প্রস্তাব আসে দলগুলোর পক্ষ থেকে। 

বৈঠক শেষে রাজনৈতিক দলগুলো মতামত জানালেও সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেননি বিডা চেয়ারম্যান।

অন্যদিকে বিএনপির অংশগ্রহণ করার কথা থাকলেও শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে কেউ এ বৈঠকে যোগ দেননি।

আরবিএস
‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ বার্তার মাধ্যমে সরকার বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও...
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছ এবং টেকসই নীতিগত পরিবেশ নিশ্চিত করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিযোগিতামূলক বিনিয়োগ গন্তব্যে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে সরকার। 
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর