লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, শিক্ষক আটক

আপডেট : ১৩ মে ২০২৫, ০৯:১৬ পিএম

লক্ষ্মীপুরে একটি মাদ্রাসা থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, এক শিক্ষকের পিটুনিতে মারা গেছে শিশুটি। অভিযুক্ত ওই শিক্ষককে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পৌর শহরের তেমুহনী এলাকার আল-মুঈন ইসলামি একাডেমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশুটির নাম সানিম হোসাইন (১২)। মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র সানিম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কুচিয়ামারা গ্রামের মুদি ব্যবসায়ী হুমায়ুন মাতব্বরের ছেলে। 

আটক শিক্ষকের নাম মাহমুদুর রহমান বলে জানা গেছে।

শিশুটির পরিবার জানায়, কয়েক দিন আগে মাদ্রাসা থেকে জানানো হয়, সানিম শিক্ষক মাহমুদুর রহমানের কথা শোনে না এবং তার নামে বদনাম করে। বিষয়টি নিয়ে শিক্ষক রেগে ছিলেন। ঘটনার দিন সকালে ওই শিক্ষক তাকে মারধর করেন। 

তারা জানান, মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়- দুপুরের খাবারের পর সে টয়লেটে ঢুকে আত্মহত্যা করেছে। 

কিন্তু তাদের ভাষ্য, সানিমের মরদেহ টয়লেটে নয়, তারা মাদ্রাসার নিচতলার একটি কক্ষে বিছানায় পেয়েছেন। এটি পরিকল্পিত হত্যা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বলেন, আত্মহত্যার খবরে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহের গলায় ও শরীরের বিভিন্ন অংশে কালচে দাগ রয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর