ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত তিন

আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:৩৩ পিএম

চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় পৌরসভার ড্রেনের গ্যাসে বিস্ফোরণের ঘটনায় মা তন্নী আক্তার (৩৫), ছেলে রোহান (৮) ও আরেক শিশু মো. রাহিম (৮) আহত হয়েছে।

রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে কদমতলা পৌরসভার কমিউনিটি হলের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। 

আহত তন্নী আক্তার শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমেদের স্ত্রী। আহত রোহান ওই এলাকার বেগম মসজিদ দারুল ইমাম মাদ্রাসার ইকরা বিভাগের ছাত্র। অপর আহত শিশু রাহিম গুনরাজদী এলাকার মো. হান্নানের ছেলে। সে ওই মাদ্রাসার একই বিভাগের ছাত্র।

 ড্রেনের গ্যাস বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন মা-ছেলে।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ছুটি হওয়ার পর মা ছেলে এবং ওই শিশু ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলো। ওই সময় হঠাৎ করে পৌরসভার ড্রেনে বায়োগ্যাস বিস্ফোরণ ঘটে। এতে তারা তিনজনই কমবেশি আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহত মা ছেলে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং পর্যযবেক্ষনের জন্য রাখা হয়েছে। আর আহত অপর শিশুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ঘটনার পর চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরবিএস
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর