কবরের কারিগর মনু মিয়া জানেন না ঘোড়াটি বেঁচে নেই

আপডেট : ১৯ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বহু সাধারণ মানুষের কবর খুঁড়েছেন মনু মিয়া। তার ডায়েরির তথ্য বলছে, এ পর্যন্ত খুঁড়েছেন তিন হাজার ৫৭টি কবর। নিঃস্বার্থ এই পথচলায় বাহন ছিল একটি ঘোড়া। ৭৬ বছরের এই বৃদ্ধ বাহনটির নাম দিয়েছিলেন ‘বাহাদুর’। অথচ তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় শয্যাশায়ী, তখন তার সবচেয়ে বড় অবলম্বটিকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্ত। এ ঘটনায় দেশব্যাপী নিন্দার ঝড় উঠলেও ঘোড়টির মৃত্যুর খবর এখনও কানে যায়নি মনু মিয়ার। তার পরিবার বলছে, এতো বড় শোক হয়তো তিনি নিতে পারবেন না।

মনু মিয়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা। তার বয়স এখন ৭৬ বছর।

কথা হয় হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার সঙ্গে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বাহাদুর শুধু একটা প্রাণী না, সে জীবনের সঙ্গী। ওর সঙ্গেই আমি বহু কবরস্থানে গেছি।

শারীরিক অসুস্থতা নিয়ে মনু মিয়া ১৪ মে চিকিৎসার জন্য ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। নিঃসন্তান মনু মিয়ার অনুপস্থিতিতে অভিভাবকহীন হয়ে যান ঘোড়াটি। গত ১৬ মে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাশেমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে ঘোড়াটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। শরীরে ছিল আঘাতের চিহ্ন। স্থানীয়দের ধারণা, ইচ্ছে করেই ঘোড়াটি মেরে ফেলা হয়েছে।

মনু মিয়ার স্ত্রী রহিমা বলেন, তিনি প্রায় ৫০ বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ের ব্যবস্থা করে যাচ্ছেন। এমন একজন মানুষের প্রতি নিষ্ঠুর আচরণে সবাই স্তব্ধ। ঘোড়ার শূন্যতা পূরণ হবে না, তবে মনু মিয়ার পাশে সবাই যেন পাশে দাঁড়ায়। তিনি জানান, এলাকাবাসী ঘোড়ার হত্যার দ্রুত বিচার দাবি করেছেন।  

কিশোরগঞ্জের পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার সাংবাদিকদের জানান, মিঠামইন থানার অফিসার ইনচার্জকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ামাত্রই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

বহু মানুষের শেষ ঠিকানা সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিতেন মনু মিয়া। তাকেই জীবনের শেষ প্রান্তে এসে সইতে হবে প্রিয় পোষ্যের হত্যার যন্ত্রণা। নিজের ধানি জমি বেচে ঘোড়াটি কিনেছিলেন তিনি। স্বজনরা বলছেন, ঘোড়া বাহাদুরকে ছাড়া মনু মিয়ার জীবন অসম্পূর্ণ। তার প্রিয় ঘোড়া, যেটিকে নিয়ে তিনি বছরের পর বছর মৃত্যুসংবাদ শুনলেই ছুটে যেতেন, সেটিকে তার অনুপস্থিতিতে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর