ড্যাপ বাতিলের দাবিতে রাজউকের ভবন ঘিরে অবস্থান

আপডেট : ২০ মে ২০২৫, ১২:১৩ পিএম

বৈষম্যমূলক ডিটেইল্ড এরিয়া প্ল্যান বা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাতিল, ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ পুনর্বহালসহ ২০ দফা দাবি জানিয়ে রাজউকের প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স এসোসিয়েশন।

মঙ্গলবার (২০ মে) সকাল থেকে রাজধানীর মতিঝিলে রাজউক কার্যালয়ের সামনে তারা অবস্থান নেয় সংগঠনটি। তাদের অভিযোগ, পতিত সরকারের কতিপয় দোসরদের প্রেসক্রিপশনে গণপূর্ত মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তড়িঘড়ি কবে দেশের স্বার্থবিরোধী বেআইনি ড্যাপ ২০২২-২০৩৫ প্রকাশ করা হয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেড়ে নেয়া হয় ঢাকা মহানগরের ভবন নির্মাণের অধিকার। সৃষ্টি করা হয় নগরবাসীর মধ্যে ভবন নির্মাণের ক্ষেত্রে চরম বৈষম্য। যার ফলে কৃষি জমি ও বন্যা প্রবাহ এলাকা দ্রুত গতিতে হ্রাস পাচ্ছে।

তাদের দাবি, ঢাকা মহানগরের ড্যাপের বিধি-বিধানগুলো স্থগিত করে মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর আলোকে ভবন নির্মাণের অনুমতি প্রদান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজউক কার্যালয়ের সামনে অবস্থান ও আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

একাত্তর/আরএ
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ ২৩ আসামিদের বিরুদ্ধে দুদকের করা ছয়...
নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজধানীর কলাবাগান এলাকার বিভিন্ন ভবনে অভিযান চালায় তারা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান পদে দুই বছরের জন্য নিয়োগ পেলেন ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর