মায়ের সামনেই বজ্রপাতে ছেলের মৃত্যু

আপডেট : ২১ মে ২০২৫, ০৭:০৬ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় বজ্রপাতে মায়ের সামনেই মো. শাকিল আকন (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল আকন উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকি গ্রামের মো. ইউসু আকনের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সকালে আকাশে মেঘ দেখে শাকিল তার বাড়ির পাশের জমিতে গরু আনতে যায়। এসময় তার মা শারমিন আক্তার ওই জমিতেই মুগের ডাল তুলছিলেন। তখনি মায়ের সামনে বজ্রপাতে তার মৃত্যু হয়।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিকভাবে শাকিলকে দাফন করা হয়েছে।

একাত্তর/আরএ
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বৃষ্টির সময় চায়ের দোকানে হঠাৎ বজ্রপাতে এক নারী দোকানদারসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারিগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর