শিশুদের ঝগড়া রূপ নিলো বড়দের সংঘর্ষে, নিহত এক

আপডেট : ২৩ মে ২০২৫, ১১:২৯ এএম

সুনামগঞ্জে দুটি শিশুর ঝগড়াকে কেন্দ্র করে পরিবার দুটির মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন একজন, আহত অনন্ত পাঁচ।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম ওয়াহিদ আলী (৭০)। তিনি ওই এলাকার খুরশিদ আলীর ছেলে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক জানান, সন্ধ্যায় হাজীনগর গ্রামের দুটি শিশু বাড়ির পাশে পুকুরে হাতমুখ ধুতে যায়। এসময় পুকুরঘাট থেকে একজনের জুতা না পাওয়া গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরে রাতে তাদের অভিভাবকদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ ওয়াহিদ আলী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়েছেন। 

তিনি জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। সংশ্লিষ্টরা পলাতক থাকায় কাউকে আটক করা যায়নি, আইনি পদক্ষেপ চলমান। 

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর