রাখাইনে সিমেন্ট পাচারের সময় আটক পাঁচ

আপডেট : ২৪ মে ২০২৫, ০৪:১১ পিএম

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমারের রাখাইনে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করা হয়েছে। এসময় পাঁচ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শনিবার (২৪ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

এ কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত ২টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে অভিযানিক দল ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করে। মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারের উদ্দেশে বোটটিতে থাকা ৩৪০ বস্তা সিমেন্টসহ পাঁচজন পাচারকারীকে আটক করা হয়। 

আটকরা হলেন— টেকনাফের মমতাজ আহমদ (৫০), ভোলার চরফ্যাশনের মো. আরাফাত (৩০), বরগুনার পাথরঘাটার মো. ইব্রাহিম (২৬), কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. শুক্কুর (৫০) ও মো. জোহার (৩৬)।

জব্দ করা সিমেন্ট, আটক হওয়া পাচারকারী এবং পাচারকাজে ব্যবহার করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। 

আরবিএস
কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে বিশেষ অভিযানে ৮৭ বস্তা আলু ও ৯০০টি শীতল পাটি জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
মিয়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর