সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেয়া ১২ বাংলাদেশি আটক

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:২২ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের ঠেলে দেয়া ১২ বাংলাদেশিকে আটক করেছে কুড়িগ্রাম ২২ বিজিবির দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।

আটক বাংলাদেশি নাগরিকদের মাঝে ৪ জন পুরুষ ৫ নারী ও ৩ জন শিশু কিশোর-কিশোরী রয়েছে। তারা দীর্ঘদিন আগে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন।

শনিবার (২৪ মে) সকালে ভূরুঙ্গামারীর ভাষানীর মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন —আবদুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০), আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭) গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু ব্ক্কর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০), মর্জিনা বেগম (৩০) ও ইদুল হাসান (১৬)। এদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়।

আটক নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে যায়। কয়েক দিন আগে তাদেরকে আটক করা হয়। পরে শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্তের কোন এক স্থান দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাদেরকে আটক করে বিজিবি।

এছাড়া একই রাতে কচাকাটা থানা এলাকার কেদার ইউনিয়নে শোভারকুটি সীমান্ত দিয়ে ২ পুরুষ, ২ নারী ৩ শিশু এবং বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি সীমান্ত দিয়ে এক নারী ও দুই শিশুকে শুক্রবার রাতে ঠেলে দিয়েছে বিএসএফ। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেদার ৯নং ইউপি সদস্য বাবলু মিয়া ও বলদিয়া ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আব্দুল মান্নান। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিজিবি।

ভূরুঙ্গামারী থানার ওসি আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। শনিবার বিকেলে আটকদের থানায় হস্তান্তর করে বিজিবি। আটক সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময় থেকে বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
ভিন্ন মতটাকেই গণতন্ত্র বলা হয় উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। কিন্তু ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর