দুপুর থেকে চার ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৪৬ এএম

ঢাকার কিছু জায়গায় মঙ্গলবার (২৭ সে) দুপুর থেকে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ও বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সাভার ক্যান্টনমেন্ট এবং নবীনগর থেকে চক্রবর্তী মোড় পর্যন্ত এলাকায় রাস্তার পূর্ব পাশে এবং নবীনগর থেকে বংশী নদী পর্যন্ত এলাকায় ৮"× ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সাভার এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুরের ১৪ নম্বর প্রিন্স বাজারের কাছের সড়‌কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্ন করা হবে।
ডেমরা সিটি গেট স্টেশনে (সিজিএস) গ্যাস সঞ্চালন লাইনের মেরামত কাজের জন্য সোমবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
পাইপ লাইনে জরুরি সংস্কার কাজের জন্য টানা দ্বিতীয় দিন রাজধানীর মুগদা থেকে ধলপুর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর