নালিতাবাড়ী ও নকলায় বজ্রপাতে দুই জন নিহত

আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:১৭ পিএম

শেরপুরে আলাদা বজ্রপাত নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে জেলার নালিতাবাড়ী ও নকলা উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। 

নালিতাবাড়ী

দুপুরে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে বজ্রপাতে হাজেরা বেগম (৫৬) নামে এক নারী নিহত হয়েছে। তিনি ওই গ্রামের রশেদ আলমের স্ত্রী।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, হাজেরা বেগম তার নাতনিকে পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে আনতে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নকলা

নকলা থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, উপজেলার টালকী ইউনিয়নের বড়পাগলা গ্রামে বজ্রপাতে কৃষক সমির উদ্দিন সমু (৫৮) মারা যান। এসময় তিনি মাঠ থেকে গরু আনতে যাচ্ছিলেন।

একাত্তর/এসি
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর