শান্তিনগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট : ০১ জুন ২০২৫, ১১:৪৪ এএম

রাজধানীর রমনা থানাধীন শান্তিনগর মোড়ে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) সকাল পৌনে পাঁচটার দিকে শান্তিনগরমোড়ে বেইলি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তাশিকুল ইসলাম (৭৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মৃত রইচ উদ্দিন। তিনি পরিবারের সাথে ৩১/১ সিদ্ধেশ্বরী শান্তিনগর রমনায় থাকতেন।

রমনা থানার উপ-পরিদর্শক এসআই আবু হানিফ স্থানীয় সূত্রের বরাতে জানান, মসজিদে ফজরের নামাজ পড়ে ভোরে ওই ব্যক্তি হেঁটে বাসায় ফিরছিলেন। সেসময় অজ্ঞাত একটি বাস তাকে ধাক্কা দিলে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তিনি। পরে পুলিশের টহল দল তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসটি শনাক্তের চেষ্টা চলছে, যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এসআই।

একাত্তর/আরএ
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর