কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম

ঈদ ঘনিয়ে আসায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে কমলাপুরে। আগের চারদিনের তুলনায় ঈদযাত্রার পঞ্চম দিনে স্টেশনে যাত্রীদের ভিড় ছিলো অনেক বেশি। 

তবে, শিডিউল বিপর্যয় না থাকায় ট্রেনের ঈদযাত্রা এখনো বেশ স্বস্তির। নিয়মিত ট্রেনের পাশাপাশি নির্দিষ্ট কিছু রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। বিনা টিকেটে ও ছাদে ভ্রমণ বন্ধে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। 

দু’দিন পরই পবিত্র ঈদুল আযহা। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। স্বাভাবিকভাবেই বুধবার সকাল থেকে যাত্রীচাপ বেশি ছিলো কমলাপুর রেলস্টেশনে। 

প্রতিটি ট্রেন প্ল্যাটফর্মে আসার আগেই যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনে চড়ার হুড়োহুড়ি। তবে, অনলাইনে টিকেট কাটার ঝক্কি পেরিয়ে বাড়ির ট্রেন ধরতে পেরে খুশি সবাই। 

ঈদযাত্রায় দেশের পশ্চিমাঞ্চলের ট্রেনের শিডিউল বিপর্যয় একটা সময় ছিলো নিয়মিত ঘটনা। তবে, যমুনা রেল সেতু চালু হওয়ায় বদলে গেছে সেই চিত্র। উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেনও এখন শিডিউল মেনেই চলে। 

ঈদের ছুটির শুরু হলে বৃহস্পতিবার ও শুক্রবার এই দু’দিন যাত্রীচাপ আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই দু’দিন ট্রেনের সময়সূচি ঠিক রাখাই বড় চ্যালেঞ্জ রেল কর্তৃপক্ষের। 

বিনা টিকেটে ও ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে বেশ কঠোর অবস্থানে দেখা গেছে রেল নিরাপত্তাকর্মীদের। যে কারণে এখন পর্যন্ত ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণভাবে কাউকে যাত্রা করতে দেখা যায়নি। 

এআরএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
পরিবারের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। যানজট আর বাড়তি ভাড়ার ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শুরু হওয়ার আগেই ঢাকা ছাড়ছেন অনেকে। শনিবার (২৩ মে) ঈদযাত্রার প্রথম...
ঈদযাত্রা ঘিরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়। যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর