পশু পরিবহন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আছে সিন্ডিকেটের অভিযোগও

আপডেট : ০৪ জুন ২০২৫, ১১:৪৭ এএম

ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানীর হাটগুলোতে বেড়েছে পশু বিক্রি। তবে গরু কিনে বাসা পর্যন্ত নিতে বরাবরের মতোই পড়তে হচ্ছে বিড়ম্বনায়। যদিও এ বিড়ম্বনায় এবার যুক্ত হয়েছে ঈদের আনন্দ।

পশু পরিবহনের বিড়ম্বনা কাটাতে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠান কোরবানির গরু বাড়িতে পৌঁছে দেয়ার অফার দিচ্ছে। তবে পিকআপ ভ্যান নিয়ে সিন্ডিকেটের অভিযোগ করলেন ক্রেতারা।

সরেজমিনে ঢাকার গাবতলীর পশুর হাট ঘুরে দেখা যায়, পশু কেনার পর গরুর মেজাজি মন সামলাতে কেউ কেউ হিমশিম খাচ্ছেন। কেউ আবার কাঙিক্ষত পরিবহন জোগাড় করতেই হচ্ছেন নাকাল। অনেকের আবার এতেই আনন্দ।

পশুর হাটের বাইরে দেখা যায় সারিবদ্ধ পিকআপ ভ্যান। তবে কোনো নজরদারি বা কারও নিয়ন্ত্রণ না থাকায় তারা ভাড়া হাঁকছেন ইচ্ছেমতো। এ অবস্থায় পশু পরিবহনে সুশৃঙ্খল ব্যবস্থার দাবি ক্রেতাদের।

পরিবহনের এ বিড়ম্বনা দূর করতে এবার হাটে দেখা মিলেছে সিঙ্গারের মতো কিছু প্রতিষ্ঠানের। সিঙ্গারের পণ্য কিনতে মাত্র দুই হাজার টাকা বুকিং দিলেই বিনামূল্যে কোরবানির পশু বাসায় পৌঁছে দেয়ার এই অফার নিচ্ছেন অনেকে।

সিঙ্গারের ব্যাঞ্চ ম্যানেজার মুজাম্মেল হোসেন জানান, শুধু পশু পরিবহন নয়, সিঙ্গার বেকোর এ অফারে মিলে যেতে পারে হাউসফুল সল্যুশনও।

আগামী ঈদগুলোতে হাট ঘিরে পশু পরিবহনের ভোগান্তি কাটাতে সিটি কর্পোরেশনগুলোতে আলাদা ব্যবস্থা প্রত্যাশা করছেন ক্রেতারা।

একাত্তর/আরএ
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর